সাংবাদিকের ক্যামেরার সামনে অসহায় পাখি শিকারি, পাখি ছেড়ে পালিয়ে বাঁচলো শেষে।

আব্দুল হাই, বাঁকুড়া:- পশুপাখি শিকার আইনত অপরাধ আর এটা প্রচার হয়েছে বারবার তবুও অবাধে চলে পাখি সহ অন্যান্য পশুদের শিকার আর এর বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালো সাংবাদিক আব্দুল হাই।
পাখি ধরেও শিকারীরা পাখি ছেড়ে দিতে বাধ্য হল সাংবাদিকের জেরায় পড়ে। আজ বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া গ্ৰামে একদল পাখি শিকারিরা পাখি ধরতে আসে। গুলতি দিয়ে পাখি শিকার করতে থাকে। এই ঘটনা সাংবাদিক আবদুল হাই এর চোখে পড়ে। তৎক্ষণাৎ তিনি পাখি শিকারিদের পাখি শিকারের ছবি করতে থাকে। পাখি শিকারিরা ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করে। সাংবাদিক আবদুল হাই পাখি শিকারিদের পিছনে ধাওয়া করতে থাকে। তখন পাখি শিকারিরা ভয়ে পাখি ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর গ্ৰাম ছেড়ে চলে যায়। সাংবাদিক আব্দুল হাইয়ের এই ভূমিকাতে খুশি পশুপাখি প্রেমিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *