নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হতেই জেলায় জেলায় খুশির হাওয়া বিজেপির। আজ সিবিআই এর হাতে অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই আনন্দ মেতে উঠলেন বামনগোলা বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় বামনগোলা বিজেপি জেডপি ২ মন্ডলের পক্ষ থেকে পার্টি অফিস থেকে মিছিল বের হয় যাক গোটা পাকুয়াহাট পরিক্রমা করে । এদিন বিজেপির কার্যকরকরতারা হাতে দলীয় পতাকা নিয়ে গোটা এলাকা পরিকল্পনা করে সাধারণ মানুষদের মধ্যে ও বিজেপি কর্মীদের মধ্যে গুড় বাতাসা, ও নকুলদানা বিতরণ করা হয়। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আনন্দে উল্লাস মাতেন বিজেপি কর্মীরা। এদিন এখানে উপস্থিত ছিলেন বামনগোলা জেডপি ২ মন্ডলের সভাপতি অমিত ঘোষ,জেলা পরিষদের সদস্যা বিনা সরকার কীর্তনীয়া সহ অন্যান্য বিজেপি কার্যকর্তা ও কর্মীরা।।।
অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হতেই জেলায় জেলায় খুশির হাওয়া বিজেপির।












Leave a Reply