কান্দি শহরজুড়ে কান্দি ব্লক ও শহর তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজ থেকে শুরু করে কান্দি শহরজুড়ে কান্দি ব্লক ও শহর তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো। মূলত সিবিআই, ইডি সহ কেন্দ্রীয় এজেন্সি গুলোর নিরপেক্ষ অবস্থানের দাবিতে, বিজেপিতে যাওয়া দুর্নীতিপরায়ণ নেতাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিলের ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো। এদিনের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক বাণীকণ্ঠ বন্দোপাধ্যায়, কান্দি মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ওসমান গনি সহ এলাকার একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *