কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবি আই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল ছাত্র পরিষদ।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- শুক্রবার ঝাড়গ্রাম শহর সহ ঝাড়গ্রাম জেলার প্রতিটি কলেজ প্রাঙ্গণের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদ মিছিলে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব ও কর্মীরা সামিল হয়েছিলেন । ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার প্রতিটি কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় ।তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান দেবনাথ দে বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে রাজনৈতিক স্বার্থে কেন্দ্র সরকার ব্যবহার করছে ।তৃণমূল কংগ্রেসের নেতাদের মন্ত্রীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করছে। আমরা চাই প্রকৃত দোষীর শাস্তি হোক, প্রকৃত দুর্নীতির তদন্ত হোক। কিন্তু কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের গ্রেফতার করে ইডি ও সিবিআই তদন্ত করছে। যা নিয়ে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে ধ্বংস চক্রান্ত শুরু করেছে। তারা যেমন বাংলার উন্নয়ন চায়নি, বাংলার ভালো চায়নি ,বাংলার শুধু বদনাম চায় ।তাই বিজেপি নেতারা যাই বলছে সেই কাজ করছে কেন্দ্রীয় তদন্ত কারীর সংস্থা । তারা কি শুধু বিজেপি নেতাদের কথাই চলবে। বিজেপির যে নেতারা বড় বড় কথা বলছেন তাদের বিরুদ্ধে আগে সিবিআই তদন্ত হওয়া উচিত। কিন্তু বিজেপিতে যোগ দেওয়া মানে ওয়াশিং মেশিনে ঢুকে সাদা হয়ে যাওয়া। তাই বিজেপি নেতাদের সিবিআই গ্রেফতার করতে পারেনি। সিবিআই যদি নিরপেক্ষ ভাবে কাজ করে তাহলে মানুষ তাদের পাশে থাকবে। কিন্তু তদন্তের নাম করে যদি তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করার চক্রান্ত করে তাহলে ছেড়ে কথা বলবে না তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেস। তাই কেন্দ্রীয় সংস্থা ই ডি ও সিবিআই-এর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শুক্রবার ঝাড়গ্রাম জেলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *