দেওগাঁও দোকানের পারে থালা বাজিয়ে প্রচার করে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নকুলদানা বিলি করে সিপিআইএম ফালাকাটা দুই নম্বর এরিয়া কমিটি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত মন্ডল গ্রেফতারের পর পথে নামলো সিপিআইএম। বৃহস্পতিবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও দোকানের পারে থালা বাজিয়ে প্রচার করে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নকুলদানা বিলি করে সিপিআইএম ফালাকাটা দুই নম্বর এরিয়া কমিটি। কমিটির সদস্য মজিবুল আলম বলেন, গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলকে সিবিআই গ্রেফতার করে। সেই বিষয়টি জনমানসে তুলে ধরতে প্রচার চালানো হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *