নন্দীগ্রামে শুভেন্দুর মিছিলে বাধা পুলিশের, উত্তেজনা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শুভেন্দুর মিছিল আটকালো পুলিশ। মিছিলের অনুমতি না থাকায় শুভেন্দুর মিছিল আটকালো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তেখালি ব্রিজের কাছে শুভেন্দুর এই মিছিল আটকে দেয় পুলিশ। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত তিরঙ্গা যাত্রা করার কথা ছিল স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর। আর সেই মিছিলের কোন অনুমতি না থাকায় মিছিল আটকে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *