বিদায় সংবর্ধনাতে অভিভাবক থেকে ছাত্র ছাত্রীদের উপচে পড়া ভীড়।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিদ্যালয় যেন মেলায় পরিণত হয়েছিল।বিদায় সংবর্ধনা জানাতে অভিভাবক থেকে ছাত্র ছাত্রীদের ভিড় উপচে পড়ে ছিল।সকলেই কিছুনা কিছু উপহার দিলো শিক্ষক দের। গরাল বাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক সাথে কয়েক জন শিক্ষক দের বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।শুক্রবার এই বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনাতে বিদ্যালয়ের প্রাক্তনী বর্তমান ছাত্র ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতন।সংবর্ধনা অনুষ্ঠানে এই দিন বিদ্যালয়ের পরিবেশ অন্যরূপ ধারণ করে।ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে দেওয়া হয় বিদাই সংবর্ধনা।যেখানে ছিল কান্না ভরা পরিবেশ।মূলত আজ চারজন শিক্ষক ও একজন শিক্ষা কর্মি অবসর নেন এই বিদ্যালয় থেকে ।পাশাপাশি কয়েক জন শিক্ষক শিক্ষিকাও বদলি হয়েছিল এই বিদ্যালয় থেকে।তাই সবাইকে একসাথে ডেকে দেওয়া হয় সংবর্ধনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *