আজ রানাঘাটে ধিক্কার মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এই অভিযোগ তুলে আজ রানাঘাটে ধিক্কার মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে ইডি ও সিবিআইকে ব্যবহার করছে এদিন এই অভিযোগও তোলা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের এই ধিক্কার মিছিল রানাঘাট পুরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। মিছিলের পুরো ভাগে ছিলেন রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপ-পুরপ্রধান আনন্দ দে, রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম, রানাঘাট শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জিত পাল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *