ইডি,সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি, তাঁর প্রতিবাদে কোচবিহারে ধিক্কার মিছিল তৃণমূল ছাত্র পরিষদ।

কোচবিহার, ১৩ আগস্টঃ কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্র ও বিজেপি।এই অভিযোগের ভিত্তিতে কোচবিহার শহরে ধিক্কার মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। এদিন কোচবিহার শহরের ষ্টেশন চৌপথী এলাকা থেকে ওই মিছিল শুরু হয়। কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওই মিছিল আবার ষ্টেশন চৌপথীতে শেষ হয়।
এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সায়ন দ্বীপ গোস্বামী, তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাজিদ আনসারী, বিশ্বজিৎ সাহা সহ কোচবিহার জেলার বিভিন্ন কলেজের ছাত্র পরিষদ কর্মীরা।
অভিযোগ, সিবিআই ও ইডিকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। বিজেপি বিরোধী দলের নেতা ও কর্মীদের অন্যায় ভাবে ধরা হচ্ছে। অথচ বিজেপি বা বিজেপি ঘনিষ্ঠ হলেও সব মামলা থেকে মিলছে ছাড়। সেই কারনে আজকের এই ধিক্কার মিছিল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *