নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা জেলা তৃনমূল যুব কংগ্রেসের নির্দেশে সিবিআই ইডিসহ কেন্দ্রীয় এজেন্সিগুলোর নিরপেক্ষ অবস্থানের দাবিতে বিজেপিতে যাওয়া দুর্নীতিপরায়ণ নেতাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে তৃনমূল যুব কংগ্রেসের অবস্থান বিক্ষোভ করা হয়। শনিবার বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাট ডিগ্রী কলেজ থেকে হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে এক বিক্ষোভ মিছিল বের হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে সুকান্ত বাজারে এসে শেষ হয় এবং সেখানে বেশ কিছু সময় বিক্ষোভ কর্মসূচি করা হয় । সিবিআই ও ইডিকে কাজে লাগিয়ে বিজেপি যেভাবে রাজনিতি করছে সেই নেতাদের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার, ব্লক তৃণমূল সভাপতি অশোক সরকার সহ অন্যান্য কাযকরতা ও কর্মীরা।
বিজেপিতে যাওয়া দুর্নীতিপরায়ণ নেতাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে তৃনমূল যুব কংগ্রেসের অবস্থান বিক্ষোভ করা হয়।












Leave a Reply