রিলায়েন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৭৫ বছর আজাদী কা অমৃত মহোৎসব হার-ঘর তিরাঙ্গা উদযাপন করা হচ্ছে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রিলায়েন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৭৫ বছর আজাদী কা অমৃত মহোৎসব হার-ঘর তিরাঙ্গা উদযাপন করা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তার মধ্যে অঙ্কন প্রতিযোগিতা, স্লোগান এছাড়াও অন্যান্য রকম বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হলো নদীয়া জেলার বারাসাত গ্রাম পঞ্চায়েতের ভাদুরি গ্রামে, এখানে উপস্থিত ছিল এই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এছাড়াও স্কুল শিক্ষিকা ও স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা, তাদের ছেলেমেয়েদেরকে এই অঙ্কন শিবিরে এনে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই আঁকা প্রতিযোগিতা নদিয়া জেলা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে। ফাউন্ডেশনের এর পক্ষ থেকে উপস্থিত ছিল রিলায়েন্স ফাউন্ডেশনের কর্মীবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *