স্বাধীনতার ৭৫ তম অমৃত মহোৎসব উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে শনিবার হবিবপুর বিধানসভা কেন্দ্রের বারোমাইল থেকে বামনগোলা ব্লকের নালাগোলা পর্যন্ত বাইক রেলি করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে ভারতের বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন অনুষ্ঠান। আগামী ১৫ই আগস্ট এবারে স্বাধীনতার ৭৫ তম পর্ব। তাই ভারতীয় জনতা যুব মোচা পক্ষ থেকে এবারে স্বাধীনতার ৭৫ তম অমৃত মহোৎসব উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে শনিবার হবিবপুর বিধানসভা কেন্দ্রের বারোমাইল থেকে বামনগোলা ব্লকের নালাগোলা পর্যন্ত বাইক রেলি করা হয়। শেষ হয় নালাগোলয়। এদিন সকালে বহু সংখ্যক বাইক নিয়ে বিজেপি কর্মীরা এ বাইক র‍্যালীর অংশগ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে বাইক রেলিতে অংশগ্রহণ করেন হবিবপুর বিধানসভার বিধায়ক জয়েল মুমূ, উওর মালদা সাংসদ খগেন মুর্মু, মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সিং,এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি,সহ সভাপতি ও মন্ডল ১ ও মন্ডল ২সভাপতি সহ শতাধিক বিজেপি কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *