স্বামীর মৃত্যুর পর মানসিক অবসাদে বিষ খেয়ে এক মহিলার আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বামীর মৃত্যুর পর মানসিক অবসাদে বিষ খেয়ে এক মহিলার আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। ঘটনাটি শান্তিপুর সেনপাড়া ইটভাটা এলাকার। মৃত মহিলার নাম কৃষ্ণা সরকার, বয়স আনুমানিক ৫২ বছর। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন আগে ওই মহিলার স্বামী মারা যান তারপরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। গতকাল সন্ধ্যাকালীন হঠাৎই বিষ খেয়ে নেয় ওই মহিলা, এরপর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানেই ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। রবিবার মৃতদে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এ ছাড়াও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই একই পরিবারে পর পর দুজনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার, এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *