৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে অভিনব উদ্যোগ, বর্ণাঢ্য শোভাযাত্রায়, জীবন্ত মহত্মা গান্ধী, মাতঙ্গীনি হাজরা ও সুভাষ চন্দ্র বসুর দেখা মিললো সোনামুখী বি জে হাইস্কুলে।

বাঁকুড়া, আবদুল হাই:-  শত শহীদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতা, ভুলিনি বীর তোমাদের সেই জীবনের রীরত্বগাথা।ব্রিটিশ সাম্রাজ্যের বিভীষিকাময় অধ্যায় থেকে দেশবাসীকে মুক্ত করতে ভারত মাতার শত শত সন্তান বলিদান দিয়েছে নিজেদের জীবন কে।
আজ ১৫ ই আগস্ট ৭৫ তম স্থাধীনতা বর্ষ পূর্তি দিবস।
সারাদেশ জুড়ে এই মহান দিনটিকে শ্রদ্ধার সঙ্গে উদযাপন চলছে, সেই মতোই আজ বাঁকুড়ার সোনামুখী বি জে হাইস্কুল থেকে বর্ণনাঢ্য শোভাযাত্রায়, অভিনব উদ্যোগে বের হতে দেখা গেল মহত্মা গান্ধী,মাতঙ্গীনি হাজরা ও সুভাষ চন্দ্র বসুকে ।
এই রকমই আবেগঘন জীবন্ত দুর্লভ চিত্র ধরা পড়লো আমাদের সাংবাদিক আবদুল হাই এর ক্যামারায়।
জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে আজকের এই মহান দিনটির শুভ সূচনা হল তারপর সোনামুখী বি জে হাইস্কুলের প্রাঙ্গণ থেকে বের হয় বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ়্য শোভাযাত্রা। এই বর্ণাঢ়্য শোভাযাত্রা সোনামুখী শহর পরিক্রমা করে। এই শোভাযাত্রায় পা মেলান এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন চোংরে সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা।
অভিনব এই শোভাযাত্রা দেখতে শহরের ব্যস্ত রাস্তার দুপাশে এবং বাড়ির ছাদে শতশত মানুষ ভিড় জমায় । যারা ভিড় জমাচ্ছে তারা প্রত্যেকেই জানে এবং বোঝেন যে জীবন্ত মহত্মা গান্ধী, মাতঙ্গীনি হাজরা ও সুভাষ চন্দ্র বসুর চরিত্রে ছাত্র ছাত্রীরা কিন্তু আজকের এই মহান দিনে ইতিহাস খ্যাত সেই বীর সৈনিকদের দেখার সুযোগ কেনই বা ছাড়বে অতএব ইতিহাসখ্যাত বীর সৈনিকদের দেখার জন্য রাস্তার দুই পাশে মানুষের ভিড় উপচে পড়ল। বাঁকুড়ার সোনামুখী বিজে হাই স্কুলের এই অভিনব উদ্যোগ দেখে মুগ্ধ শহর বাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *