নদীয়া জেলার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বানে আজ রানাঘাটে এলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– নদীয়া জেলার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বানে আজ রানাঘাটে এলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত করেছে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি।তারই আজ পুরস্কার বিতরণ করা হয় বিভিন্ন অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের মধ্যে।সফল প্রতিযোগীদের হাতে আজ পুরস্কার তুলে দেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।একইসঙ্গে তিনি সাধারণ মানুষের হাতে তুলে দেন চারা গাছ। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *