রানাঘাট দুর্গাদাস পার্কে আয়োজিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি রানাঘাট ১২ নম্বর ওয়ার্ড শক্তি কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং রানাঘাট শহর মন্ডলের সহযোগিতায় রানাঘাট দুর্গাদাস পার্কে আয়োজিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির। গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা চিন্তা করে বিজেপির এই মহতী স্বেচ্ছা রক্তদান শিবির।এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র অর্চনা মজুমদার বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতৃবৃন্দ।এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করেন ৩০ রক্তদাতা। বিজেপির এই স্বেচ্ছা রক্তদান শিবিরটি পরিচালনা করেন নবদ্বীপ ব্লাড ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *