রানাঘাট মনসা তলার মা মনসার আরাধনা হয়ে আসছে প্রায় ৮৫বছর ধরে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ মনসা পুজো। শ্রাবণ মাসের সংক্রান্তির দিন মা মনসার পুজোয় মেতে ওঠেন বহু শ্রদ্ধালু। রানাঘাট ও রানাঘাট পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে আজ আয়োজিত হচ্ছে মনসা পুজো। রানাঘাট মনসা তলার মা মনসার আরাধনা হয়ে আসছে প্রায় ৮৫বছর ধরে। আজ মা মনসার আরাধনায় মাতে সাধারণ মানুষ। রানাঘাট মনসাতলার মা মনসার কাছে আজ অঞ্জলি অর্পণ করেন অসংখ্য শ্রদ্ধালু। কথিত আছে রানাঘাট আনুলিয়া মনসাতলার মা মনসা খুবই জাগ্রত তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন।এখানে মানুষ আসেন বহু দূর দূরান্ত থেকে। মনসা পুজো উপলক্ষে এখানে বসে মেলাও।লোক সমাগমও হয় চোখে পড়ার মতোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *