পথ কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক নিয়ে পড়ে গুরুতর জখম হলেন এক যুবক।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-পথ কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক নিয়ে পড়ে গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে গাজোল থানার গোয়ালবাড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আহত যুবকের নাম পরিমল রায় বয়স ২৫। তার বাড়ি গাজোল থানার মসিমপুর এলাকায়। জানাযায় এদিন সন্ধ্যায় দৌলতপুর থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি আসার পথে গোয়ালবাড়ি এলাকায় পথো কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক নিয়ে পড়ে গুরুতর জখম হয় যুবক। স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *