পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার খারুই এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের বাঁপুর গ্রামে বাঁপুর খালের ধারে ধস,দেখা দিয়েছে রাস্তায় ফাটল। পাকা সেতু ভেঙ্গে রাস্তা চলাচল বন্ধ। শুরু হয়েছে আতঙ্কের পরিবেশ, এলাকাবাসীর অভিযোগ প্রায় এক মাস আগে বাঁপুর খাল সংস্কার করার সময় খালটিকে গভীর ভাবে খনন করার ফলে খালের পাসে একাধিক জায়গায় ধস ও ফাটল দেখা দিয়েছে। এলাকায় আতঙ্ক ও ক্ষোভ। এই পাকা সেতু দিয়ে প্রত্যেক দিন প্রায় ছ টি গ্রামের প্রায় পাঁচ হাজার এর বেশী মানুষ যাতায়াত করেন। এই রাস্তায় ধস নেওয়ার জন্য সেতুর সঙ্গে রাস্তার ধস নেমেছে। এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পঞ্চায়েতের তরফে শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও কে জানানো হয়েছে বলে খবর।
বাঁপুর গ্রামে রাস্তায় বিশাল ধস, বন্ধ চলাচল।












Leave a Reply