নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-১৮ ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার মালদা জেলা স্বাধীনতা দিবস উদযাপন করল মালদা শহরের বলাকা সংঘ। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং মনীষীদের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। ১৫ ই আগস্ট ভারত স্বাধীন হলেও মালদা সহ কয়েকটি জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্তি হয়েছিল। বহু চেষ্টার পর ১৮ ই আগস্ট ভারতের অন্তর্ভুক্তি ঘটে মালদা। সেই দিন থেকে প্রতিবছরই ১৮ ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকে বলাকা সংঘ। সেই ধারা অব্যাহত রেখে আজও ১৮ ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে জানালেন বিজেপি সাধারণ সম্পাদক তথা ওই ক্লাবের অন্যতম সদস্য অম্লান ভাদুড়ী।
১৮ ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার মালদা জেলা স্বাধীনতা দিবস উদযাপন করল মালদা শহরের বলাকা সংঘ।












Leave a Reply