এক রাতের বৃষ্টিতে রাস্তার উপর বয়ছে জল।

আবদুল হাই, বাঁকুড়াঃ গতকাল বৃহস্পতিবার রাতের প্রবল বৃষ্টিতে ডুবল বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া কাঁটাবাঁধ সংলগ্ন এলাকা। যোগাযোগ ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।মান্দারবুনি,মানগ্ৰাম ,গুড়ুরবাদ,কাঁটাবাঁধ সহ আট দশটা গ্ৰামের বাসিন্দারা এই রাস্তা দিয়ে
যাতায়াত করেন। প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে ৫ ০০০ মানুষজন যাওয়া আসা করে। চলে চার পাঁচটা বাস। জলের তলায় রাস্তা চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *