জন্মাষ্টমী উপলক্ষে আজ রানাঘাটে তালের বড়া বিলি করলো ভারতীয় জনতা পার্টির সদস্য সমর্থকরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জন্মাষ্টমী উপলক্ষে আজ রানাঘাটে তালের বড়া বিলি করলো ভারতীয় জনতা পার্টির সদস্য সমর্থকরা। আজ সারা দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। বিজেপি রানাঘাট শহর মন্ডলের উদ্যোগে এবং মহিলা মোর্চার ব্যবস্থাপনায় সাধারণ মানুষের হাতে আজ তুলে দেওয়া হলো তালের বড়া। একইসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিজেপির পক্ষ থেকে প্রার্থনা করা হলো বাংলার মঙ্গলের জন্য। এদিন রানাঘাট বিশ্বাস পাড়া বিজেপি পার্টি অফিস থেকে পথ চলতি সাধারণ মানুষের হাতে তালের বড়া তুলে দেওয়া হয়। বিজেপির তালের বড়া বিলিকে কেন্দ্র করে বিজেপি সদস্য সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *