বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বর্তমানে করোনা নিম্নমুখী। কিন্তু বিগত দু’বছর করোনা পরিস্থিতির জেরে রক্তদান শিবির বন্ধ ছিল বহু জায়গাতেই। ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে। তাই রক্তের ঘাটতি মেটাতে এবং সমস্যা সমাধানে এবার এগিয়ে এলো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুরের ডিএভি পাবলিক স্কুল। রক্তদান করা মানে ওপর জনের জীবন বাঁচানো। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত রক্ত পান তা সুনিশ্চিত করতেই আজ ডিএভি পাবলিক স্কুলে বেদ প্রচার সপ্তাহ উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হল। তারপর সিউড়ি ব্লাড ব্যাঙ্কের কর্মীদের সংবর্ধনা প্রদান করা হল। এই শিবিরে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা মিলে প্রায় ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন হেতমপুর ডিএভি পাবলিক স্কুলের প্রিন্সিপাল কুন্তল মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী তথা স্কুল পরিচালন কমিটির সদস্য স্বরুপ আচার্য, রাজেশ শর্মা সহ আরও অনেকে। প্রিন্সিপাল কুন্তল মুখোপাধ্যায় জানান, আমাদের ১৩ থেকে ২০ আগষ্ট পর্যন্ত বেদ প্রচার সপ্তাহ চলছে। এই উপলক্ষেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এ বছর প্রথম আমরা রক্তদান শিবিরের আয়োজন করলাম। তাছাড়াও জেলায় রক্তের ঘাটতি দেখা যাচ্ছে। তাই রক্তের ঘাটতি মেটাতে আমাদের এই উদ্যোগ। অন্যদিকে রাজেশ শর্মা নামে এক রক্তদাতা জানান, এটা খুব মহৎ উদ্যোগ। আমি আর আমার স্ত্রী আজ ডিএভি পাবলিক স্কুলে রক্তদান করলাম। এখন রক্তের যেরকম চাহিদা রয়েছে যদি আগামীদিনে রক্ত লাগে তাহলে আমরা আবার দিতে প্রস্তূত আছি।
ডিএভি পাবলিক স্কুলে বেদ প্রচার সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবির।












Leave a Reply