কোচবিহার, ১৯ আগস্টঃ ‘শিক্ষা বাঁচাও, স্বাধীনতা বাঁচাও এবং দেশ বাঁচাও’ স্লোগানে সামনে রেখে ত্রিপুরা থেকে অসম হয়ে এসএফআইয়ের জাঠা এসে পৌছাল পশ্চিমবঙ্গের কোচবিহারে। আজ তারা অসম থেকে কোচবিহার জেলার বক্সিরহাট হয়ে কোচবিহার শহরের এসএফআইয়ের জেলা কার্যালয়ে এসে পৌছায় ওই জাঠা।
জানা গেছে, “শিক্ষা বাঁচাও, স্বাধীনতা বাঁচাও এবং দেশ বাঁচাও” আহ্বানকে সামনে রেখে বাংলায় মুলত দুটি জাঠা আসবে। তাঁর মধ্যে ত্রিপুরা, মনিপুর ও অসম হয়ে যে জাঠা বের হয়েছে সেই জাঠা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বক্সিরহাট হয়ে কোচবিহারে এসে পৌছায়। আজ শহরের বিভিন্ন প্রান্তে তাঁদের কর্মসূচী রয়েছে বলে জানা গিয়েছে।
ত্রিপুরা থেকে এসএফআইয়ের জাঠা এসে পৌছাল কোচবিহারে।












Leave a Reply