স্বামীর অত্যাচারে গৃহবধূ আত্মহত্যার চেষ্টা!

রায়গঞ্জ , নিজস্ব সংবাদদাতাঃ- গৃহবধূর আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে স্বামী ছোটকা সন্ন্যাল স্ত্রী রুহি সন্ন্যালের উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করতো। কয়েক মাস আগে স্ত্রী বাধ্য হয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী ছোটকাকে আটক করে। পরে স্থানীয়রা মীমাংসা করে অত্যাচার না করার শর্তে ছোটকাকে পুলিশ ছেড়ে দেয়। কিন্তু তাতেও কোনও সমাধান হয়নি বলে অভিযোগ। রীতিমতোই আবার মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করতো বলে অভিযোগ। এমনকি বন্ধুদের মদ্যপান করিয়ে স্ত্রী রুহি সন্ন্যালকে মারধর করে বলে স্থানীয়দের অভিযোগ। দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। অত্যাচার থেকে নিজেকে রেহাই দিতেই আজ সকাল ১০টা নাগাদ নিজ শোবার ঘরে আত্মহত্যার চেষ্টা করেন রুহিদেবী। স্থানীয়দের বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। নির্যাতিতা রুহি সন্ন্যাল এখন চিকির্তাধীন। চিকিৎসকেরা তাকে সিসিইউ-তে ভর্তি করেছেন। স্থানীয়দের অভিযোগ, এমন ঘটনা নিন্দনীয়। সুবিচারের দাবিতে তারা থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *