স্বামী দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিল প্রেমিকের সাথে।

আবদুল হাই, বাঁকুড়া: বাস্তব অনেক সময় সিনেমাকেউ হার মানায় । সেই কথাটিই যেন প্রমাণ করে দিলেন এক যুবক। নিজের স্ত্রীকে তার প্রেমিকের সাথে বিয়ে দিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাঁকুড়ার বড়জোড়া থানার শালগাড়ায় । যার জেরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য।

বড়জোড়ার শালগাড়ায় নিজের স্ত্রীকে তার প্রেমিকের সাথে বিয়ে দিলেন স্বামী এবং জল দিয়ে সিন্দুর মুছে প্রেমিকের থাতে তুলে দিলেন স্ত্রী কে । গ্রামেরই এক মন্দিরে এই বিয়ের সাক্ষী থাকলো গোটা গ্রাম । সত্যি এ এক নজিরবিহীন ঘটনা ।

ঘটনার বিবরণে জানা যায় শালগাড়া গ্রামের বাসিন্দা রাখি বাগদি বিয়ে হয় আউসগ্রামের অভিরামপুরের প্রদীপ বাগদির সাথে । ২০১৭ সালে তাদের বিয়ে হওয়ার পর বর্তমানে তাদের একটি তিন বছরের বাচ্চা রয়েছে । এদিকে মহিলাটি শালগাড়া গ্রামেরই সুরেশ বাউরির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। মহিলা স্বামী তাদের বিবাহবহির্ভূত সম্পর্কটি জানতে পরেন। বৃহস্পতিবার তাই তিনি স্ত্রীর সেই প্রেমিকের সাথে নিজে দাঁড়িয়ে থেকে বিবাহের ব্যবস্থা করেন। স্ত্রীর বিবাহ দিয়ে নিজ বাড়ি আউসগ্রামে ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *