বন্ধুর হাতে গুলিবিদ্ধ এক যুবক।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২০ আগস্ট:- বন্ধুর হাতে গুলিবিদ্ধ এক যুবক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নঘরিয়া এলাকায়। ত্রিকোণ প্রেম বা টাকা পয়সা লেনদেনের জেরে পুরনো বিবাদকে ঘিরে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। গুলিবিদ্ধ যুবকের চিকিৎসা চলছে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। তার শারীরিক পরিস্থিতি সংকট জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ যুবকের নাম মনিরুল খান, বয়স ২৭ বছর।  অভিযুক্ত বন্ধুর নাম রকি সেখ।  ঘটনা পর থেকে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *