রাজীব গান্ধীর জন্ম দিবসে তাকে স্মরণ করলো রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৮তম জন্মবার্ষিকী। আজ রাজীব গান্ধীর জন্ম দিবসে তাকে স্মরণ করলো রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস। এ এদিন রানাঘাট দক্ষিণপাড়ায় রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্য দলের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। এদিন রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্য দান করেন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অসিত দত্ত সহ তৃণমূল নেতৃবৃন্দ।এদিন রাজীব গান্ধীর আদর্শ নিয়ে আলোচনা করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *