গত চার মাসে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের বিভিন্ন মানুষের কাছ থেকে খোয়া যাওয়া ২৬টি মোবাইল ফোন গ্রাহকদের হাতে ফিরিয়ে দিলো পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গত চার মাসে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের বিভিন্ন মানুষের কাছ থেকে খোয়া যাওয়া ২৬টি মোবাইল ফোন গ্রাহকদের হাতে ফিরিয়ে দিলো পুলিশ।সাইবার ক্রাইম রুখতে জেলা পুলিশের পক্ষ থেকে লাগাতার অভিযান জারি থাকার জন্যই খোয়া যাওয়া মোবাইল সেট গুলি সহজেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশ কর্তাদের।কিছুদিন আগে এক মোবাইল চোরকে ধরার পরই, তাকে জেরা করে ওই মোবাইল গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।খোয়া যাওয়া মোবাইল গুলি ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন গ্রাহকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *