মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ২১ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল জলঙ্গী থাআর পুলিশ। সোমবার রাতের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গীর সাহেবরামপুর সব্জিপাড়ার শালবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এক ব্যাক্তিকে আটকায়। তার কাছে থেকে উদ্ধার হয় ২১ কেজি ৮০০ গ্রাম গাঁজা। পরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম মাইনুল মন্ডল (৪০)। ধৃতের বাড়ি জলঙ্গীর হোগলারদিয়াড় এলাকায়। ধৃতের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করে ধৃতকে মঙ্গলবার পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গী থানার পুলিশ।
২১ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল জলঙ্গী থাআর পুলিশ।












Leave a Reply