কবি অরুনেশ ঘোষের ১১ তম প্রয়াণ দিবসে তাঁর কাব্যগ্রন্থ গুহা মানুষের গান বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান কোচবিহারে।

কোচবিহার, ২৪ আগস্টঃ কবি অরুনেশ ঘোষের ১১ তম প্রয়াণ দিবসে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল কবির কবিতা গ্রন্থ গুহা মানুষের গান। আজ কোচবিহার শহরের সাহিত্য সভায় কবি অরুনেশ ঘোষ স্মরণ ও তাঁর কাব্যগ্রন্থ গুহা মানুষের গান বইটি প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি প্রকাশ করেন ইতিহাস গবেষক নৃপেন পাল, তরুনেশ ঘোষ, সুবীর সরকার এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। বই প্রকাশ অনুষ্ঠানের পর কবি অরুনেশ ঘোষকে নিয়ে আলোচনা করেন কবি দেবজ্যোতি রায়, চৈতালি ধরিত্রী কন্যা, তরুনেশ ঘোষ এবং সব্যসাচী ঘোষ। এছাড়াও বইটির প্রকাশক শাঙ্খ্যিক প্রত্রিকার সম্পাদক সুকান্ত দাস স্বাগত ভাষণ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *