লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- অপেক্ষায় ছিল অন্যত্র পাচারের, তবে তার আগেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মহিলাকে ব্রাউন সুগার সহ গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। ধৃত মহিলার নাম কামনা সরকার, জলপাইগুড়ির বাসিন্দা সে, তবে শিলিগুড়ি আশিঘরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো।পুলিশ সূত্রে জানা গেছে মালদা থেকে ২৬০ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মুল্য প্রায় ৩০ লক্ষ টাকা,শিলিগুড়ি এনে নৌকা ঘাট মোড় অপেক্ষায় ছিল অন্যত্র পাচারের। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ হাতেনাতে গ্রেপ্তার করে ওই মহিলাকে। বুধবার ধৃত মহিলাকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে আদালতের কাছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *