কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হলেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হলেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার দেহরক্ষী। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল জয়গাঁতে। জানা গিয়েছে, মৃতের নাম কোকিল শৈব (৫৮)। কালচিনি মেন্দাবাড়ির বাসিন্দা ছিলেন তিনি। গতকাল রাতে জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার বাড়িতেই তিনি আত্মঘাতী হন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধার করেছে জয়গাঁ থানার পুলিশ। তবে কী কারণে তিনি আত্মঘাতী হলেন তার তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে দেহরক্ষীর আত্মঘাতী হওয়ার বিষয়ে গঙ্গাপ্রসাদ শর্মা কোনও মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *