ষষ্ঠ শ্রেণীর দুই স্কুল পড়ুয়া ছোট্ট সাইকেল নিয়ে স্কুল থেকে ৬০ কিলোমিটার পাড়ি।

বাঁকুড়া, আব্দুল হাই:-হরিহর আত্মা দুই খুদে স্কুল ছাত্র, পিঠে বইয়ের ব্যাগ, অন্যান্য দিনের মতোই গিয়েছিল স্কুলে কিন্তু ক্লাস দেরি থাকায় দুই বন্ধু ঠিক করে কোথাও একটু যাওয়ার আর সেই ইচ্ছা মতোই তারা বেরিয়ে পড়ে এবং অজানা উদ্দেশ্যে এই পারি শেষ হলো বাঁকুড়ার খাতড়া থানার অন্তগত সুপুরে। স্থানীয়রা দুই খুদে অপরিচিত স্কুল পড়ুয়াকে দেখে এক স্থানীয় যুবক এবং সিভিল ভলেন্টিয়াররা দুই বালক কে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা কোথা থেকে আসছে, বাড়ি বা কোথায় ? উত্তরে দুই বন্ধু কমরপুরে বাড়ি বলাতে প্রশ্ন কারীদের চক্ষু চরক গাছ। স্থানীয়রা বুঝে উঠতে পারছে না ওই ছোট্ট সাইকেল নিয়ে কিভাবে তারা ৬০ কিলোমিটার এই সুদীর্ঘ পথ পারি দিল !
অবশেষে তাদের নিয়ে যাওয়া হয় সুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। এলাকার যুব তৃণমূলের সদস্যরা বালক দুটির বাড়ির ঠিকানা জেনে যোগাযোগ করে বাড়ির লোকের সঙ্গে,, খবর পেয়ে বাড়ির লোক দ্রুত পৌঁছে যায় খাতরার সুপুরে, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বালক দুটিকে বাড়িতে লোকের হাতে হস্তান্তর করা হয়।
আমাদের ক্যামেরার সামনে বালক দুটি একরাশ বিস্ময় ভরা চোখ নিয়ে জানাই তারা নিজেরাও জানেনা কিভাবে তারা ৬০ কিলোমিটারের মতো দীর্ঘ পথ অতিক্রম করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *