আবদুল হাই, বাঁকুড়াঃ মরণোত্তর দেহদানের অঙ্গীকার ও ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান কর্মসূচি হল খাতড়ায়। আজ শনিবার বাঁকুড়া খাতড়ার স্বেচ্ছাসেবী সংস্থা ‘লাইফ লাইন’-এর উদ্যোগে খাতড়া লাইব্রেরী সংলগ্ন এলাকায় একটি সভাগৃহে ওই কর্মসূচি হয়। উদ্যোক্তাদের পক্ষে অনিন্দিতা সেনগুপ্ত জানান, স্বাধীনতা দিবস ও সংগঠনের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন। এদিন তিন জন মহিলা সহ মোট ১১ জন দেহ দানের অঙ্গীকার করেন। পাশাপাশি ৭ জন মহিলা ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করেন। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের এ্যানাটমি বিভাগে দেহদানের ওই অঙ্গীকার পত্রগুলি পাঠানো হবে পাশাপাশি চুলগুলি খড়্গপুরের একটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
তিন জন মহিলা সহ মোট ১১ জন দেহ দানের অঙ্গীকার করেন।












Leave a Reply