নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিকের সামগ্রীর বিরুদ্ধে অভিযান নবদ্বীপ পৌরসভার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ সকালে নবদ্বীপ শহরের বড় বাজার এলাকায় দোকানে দোকানে চলে তল্লাশি। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার তরফে এই অভিযান করা হয়। কর্তৃপক্ষ জানায় এদিন আমরা একপ্রকার সচেতন করতে এই অভিযান করছি, আজ শুধু আমরা বাজেয়াপ্ত করছি নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিকের সামগ্রী। আগামী দিনে ব্যাবসায়ীরা এর ব্যাবহার বন্ধ না করলে সরকারি নিয়ম অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *