রানাঘাট ব্রজবালা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল থেকে আয়োজিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট ব্রজবালা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল থেকে আয়োজিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান।শনিবার রানাঘাট নজরুল মঞ্চে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশিত হলো সংগীত নৃত্য। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ব্রজবালা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা। উপস্থিত ছিলেন রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে রানাঘাট ব্রজবালা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *