মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পাশাপাশি আজকের দিনেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ভগবানগোলা ব্লক ১ কংগ্রেস কার্যালয়ে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো কেক কেটে । ভগবানগোলা ব্লক ১ ছাত্র পরিষদের সভাপতি সুমন প্রামাণিকের উদ্যোগে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি , যুব কংগ্রেসের সভাপতি সহ ব্লকের প্রাক্তন সভাপতিরা । এইদিন ভগবানগোলা ব্লক ১ যুব কংগ্রেসের সভাপতি আতিক শেখ বলেন তৃণমূল কংগ্রেস কে কটাক্ষ করেন। তিনি বলেন যে যাদের কিছু থাকে না তারায় অন্যের কাছ থেকে নেই । তৃণমূলের কিছুই নেই তাই আমাদের নাম নিয়েছে । পাশাপশি তিনি বলেন গুলি খেলো কংগ্রেসের কর্মী সমর্থকরা আর সহিদ দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তিনি আরো বলেন যে ছাত্র পরিষদ অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে তারপরেও তৃণমূল কংগ্রেস ঐ একই দিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করছে ।
ভগবানগোলা ব্লক ১ কংগ্রেস কার্যালয়ে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো কেক কেটে ।












Leave a Reply