মৌমাছির হানায় আতঙ্ক ছড়াল ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মৌমাছির হানায় আতঙ্ক ছড়াল ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান এলাকায়। রবিবার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের নীলকুঠি এলাকায় মৌমাছির কামড়ে জখম হলেন বেশ কয়েক জন। জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাইকেল নিয়ে এক ব্যাক্তি নিজের কাজে যাচ্ছিলেন হটাৎ তাসাটি চা বাগানের নীলকুঠির এলাকায় ঝাঁক ঝাঁক মৌমাছি আক্রমণ চালায় বলে জানা যায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *