জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কলেজের মাঠ বাঁচাতে এবার অনশন আন্দোলন শুরু করলেন জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার রাত থেকে ছাত্রছাত্রীরা অনশন শুরু করেছেন। শুক্রবার সকাল থেকেও চলছে অনশন আন্দোলন।
ফার্মাসি কলেজের ছাত্রছাত্রীরা জানান, তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে যদি সমস্যার কোনও সমাধান না হয় তাহলে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আজ আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে আধিকারিকদের। আন্দোলনরত তৃতীয় বর্ষের ছাত্র মহম্মদ আসিফ আলি মোল্লা বলেন, আমরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে নই। আমরাও চাই জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হাসপাতাল হোক। তবে ফার্মাসি কলেজের মাঠে আমরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন কিছুতেই গড়ে উঠতে দেবো না।












Leave a Reply