কুকুরের কামড়ে গুরুতর জখম হলেন এক পুরোহিত।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – কুকুরের কামড়ে গুরুতর জখম হলেন এক পুরোহিত। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জীবনতলা থানার অন্তর্গত আঠারোবাঁকি গ্রাম পঞ্চায়েতের ধুঁড়ির কেউটি গ্রামে।কুকুরের কামড়ে গুরুতর জখম হয়েছেন জয়ন্ত ব্যানার্জী নামে জনৈক পুরোহিত
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,শুক্রবার ছিলো পূর্ণিমা তিথী। সেই উপলক্ষে জযন্ত ব্যানার্জী বেরিয়েছিলেন যজমান বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে। একটি বাড়িতে পুজো শেষ করে অপর একটি বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছিলেন। সেই সময় অতর্কিতে একটি কুকুর ওই পুরোহিতের ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায়।প্রথমে ধুতি ধরে টানাটানি করলেও পরে তার ডান হাতে কামড় দিয়ে মাংস তুলে নেয়। যন্ত্রণায় চিৎকার করে কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা দৌড়ে আসেন। ওই পুরোহিত কে কুকুরের কাছ থেকে উদ্ধার করে।চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে ওই পুরোহিতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *