মোদী @টোয়েন্টি শীর্ষক এক আলোচনা সভা আয়োজিত হল রানাঘাট চিলড্রেন্স পার্কে।

নদীয়া , নিজস্ব সংবাদদাতা:- মোদী @টোয়েন্টি শীর্ষক এক আলোচনা সভা ৯ই সেপ্টেম্বর আয়োজিত হল রানাঘাট চিলড্রেন্স পার্কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে ১২ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন একইসঙ্গে তিনি আট বছর ভারতের প্রধানমন্ত্রী। এই কুড়ি বছরের সফল কর্মজীবনে তিনি কিভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন সে সম্বন্ধে এদিনের আলোচনা সভায় আলোচনা হয়। নরেন্দ্র মোদির নিরলস প্রয়াসে কর্মদক্ষতায় ও প্রশাসনিক দক্ষতায় ভারত আজ বিশ্বের প্রথম সারির দেশ। এই বিষয়েই আজকের আলোচনা সভায় আলোচনা করেন বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর ও ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল কাউন্সিলের মেম্বার ড:অনির্বাণ গাঙ্গুলী। উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *