রানাঘাটের বড় পুজো গুলোর মধ্যে অন্যতম রানাঘাট ক্রিকেট এন্ড এ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের বড় পুজো গুলোর মধ্যে অন্যতম রানাঘাট ক্রিকেট এন্ড এ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজো। এবছর তাদের পুজো হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করল। হীরক জয়ন্তী বর্ষে রানাঘাট ক্রিকেট এন্ড এ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজোয় এবারে থিম ২০২২ এ ২০৯১ দেখা। অর্থাৎ তাঁদের বার্তা পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে, পৃথিবীর শিরদাঁড়া আজ ভেঙে যাচ্ছে। তার কারণ হিসেবে উদ্যোক্তারা বলছে যে সবুজ ধ্বংস থেকে শুরু করে নগরায়ন। এসবের জন্যই পৃথিবীর ধ্বংস অবশ্য অবশ্যম্ভাবী। একইসঙ্গে ২০৯১ এ পৃথিবীর অবস্থা কেমন হতে পারে, থিম নির্ভর এই পুজোয় সেটাও ফুটিয়ে তোলা হবে কাল্পনিকভাবে। একইসঙ্গে দেওয়া হবে সামাজিক বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *