আবদুল হাই, বাঁকুড়াঃ আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা শুরু হয়েছে বাংলার প্রায় প্রতিটি বাড়িতে বাড়িতে। কোজাগরী কথার অর্থ কে জেগে আছো।যার বাড়িতে ধন,সম্পদ নেই সে পাওয়ার আশায় জাগে।আর যার বাড়িতে ধন, সম্পদ আছে সে না হারানোর আশায় জাগে।ধন সম্পদের দেবী হওয়ায় পুজোয় অবশ্যই রাখতে হয় ধানের শীষ।আর ধানের শীষ ছাড়া কোজাগরী লক্ষ্মীপুজো কোন ভাবেই সম্ভব নয়। এছাড়াও থাকে টাকা,কড়ি,স্বর্ণমুদ্রা,পান,দই, মধু,আতপ চাল সহ অন্যান্য জিনিস।দেবী লক্ষ্মীপুজোয় দেখা যায় কলার পেটো।কলার পেটো দিয়ে নৌকা বানানো হয়।আর এই নৌকাকে সপ্ততরী বলা হয়। নৌকাকে বাণিজ্যের তরী হিসেবে ধরা হয়। কোজাগরীর অর্থ কি ? ধানের শীষ ও কলার পেটো ছাড়া কোজাগরী লক্ষ্মীর আরাধনা সম্ভব নয় কেন ? এই সব প্রশ্নমালা নিয়ে আমাদের সাংবাদিক পৌঁছে গেল লক্ষীর দুয়ারে দুয়ারে। পুরোহিতই বা এই বিষয়ে কি বলছেন শুনে নেব।
কোজাগরীর অর্থ কি? ধানের শীষ ও কলার পেটো ছাড়া কোজাগরী লক্ষ্মীর আরাধনা সম্ভব নয় কেন?কি বলছেন লক্ষীরা।












Leave a Reply