অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে এবার অবস্থান আন্দোলনে নামলেন বিএসএনএল-র জলপাইগুড়ি ডিভিশনের ক‍্যাজুয়াল কন্ট্রাকচুয়াল লেবার ইউনিয়নের সদস্যরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে এবার অবস্থান আন্দোলনে নামলেন বিএসএনএল-র জলপাইগুড়ি ডিভিশনের ক‍্যাজুয়াল কন্ট্রাকচুয়াল লেবার ইউনিয়নের সদস্যরা। অভিযোগ, দীর্ঘ ১৭ মাস ধরে বেতন নেই কর্মীদের। এর প্রতিবাদে বিএসএনএল-এর ডিভিশনাল দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন তৃণমূল প্রভাবিত বিএসএনএল ক‍্যাজুয়াল কন্ট্রাকচুয়াল লেবার ইউনিয়নের সদস্যরা।

শুক্রবার জলপাইগুড়ি‌র নয়াবস্তী এলাকার দপ্তরে এই বিক্ষোভ অবস্থান শুরু করেন তারা। অবস্থানে অংশ নেন তৃণমূল শ্রমিক নেতা স্বপন সরকার। তাঁর অভিযোগ, এই দপ্তরের অধীনে কাজ করা কয়েকশো অস্থায়ী কর্মী দীর্ঘ ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। বার বার তাদের বেতন দেওয়ার দাবি জানানো হলেও তা কানে তুলছেন না কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে দপ্তরের সমস্ত অস্থায়ী কর্মী‌রা পরিবারের সদস্যদের নিয়ে অসহায়‌ভাবে দিন কাটাচ্ছে‌ন। অনেকেই অনাহার ও অর্ধাহারে রয়েছেন। বাধ্য হয়ে এই অবস্থা‌ন আন্দোলন শুরু করেছে‌ন তাঁরা। যতক্ষণ পর্যন্ত কর্মী‌দের বেতন দেওয়ার ব‍্যবস্থা না করা হচ্ছে এই অবস্থা‌ন আন্দোলন জারি থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *