খাবার খেয়ে পুরোনো একটি দেওয়া‌লের মধ্যেই শুয়েছিল লোকালয়ে চলে আসা বিশালাকার একটি অজগর সাপ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- খাবার খেয়ে পুরোনো একটি দেওয়া‌লের মধ্যেই শুয়েছিল লোকালয়ে চলে আসা বিশালাকার একটি অজগর সাপ। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরের কলেজপাড়া এলাকায় ওই সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা‌রা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের কর্মীরা। আসেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ও পরিবেশপ্রেমি স্বরূপ মণ্ডল। প্রকাণ্ড ওই সাপটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বনকর্মী ও পরিবেশপ্রেমিরা। এলাকার বাসিন্দা‌রা জানান,
সম্ভব‌ত খাবার খেয়ে পুরোনো ওই দেওয়া‌লের মধ্যে শুয়েছিল লোকালয়ে চলে আসা বিশালাকার অজগর সাপটি। তবে সাপ দেখা‌র পর থেকেই গোটা কলেজপাড়া এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *