নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- রবিবার ভোরে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিচিড়া ওভারব্রিজ এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম আজাদ আলি, তার বয়স 21 বছর, তার বাড়ি জামবনি থানার চিচিড়া এলাকায়। সে চিচিড়া থেকে দরকারি কাজে নেতুরা যখন যাচ্ছিল সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারলে সে বাইক সমেত রাস্তার উপর পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জামবনি থানার পুলিশ মৃত দেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ট্রাকটিকে আটক করে ঠিক কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনার ফলে মৃত যুবকের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জামবনি ব্লকের চিচিড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু।












Leave a Reply