দেশের রাষ্ট্রপতি কে কুরুচিকর মন্তব্য নিয়ে কুশপুতুল দাহ করে বিক্ষোভসভা বিজেপির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  কুশপুতুল দাহ করে বিক্ষোভসভা বিজেপির, তৃণমূল বিধায়ক অখিল গিরির কুশপুতুল নিজের হাতেই দাহ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উল্লেখ্য দিন কয়েক আগে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী অখিলগিরি। আর তারপর থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড়, সারা রাজ্যজুড়ে বিভিন্নভাবে প্রতিবাদ করতে থাকে বিজেপি সমর্থকরা। একইভাবে তৃণমূল বিধায়ক অখিল গিরিকে তৃণমূল দল থেকে বহিষ্কার করার দাবিতে রবিবার সন্ধ্যায় শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ড এলাকায় এক বিক্ষোভ সাভার আয়োজন করে বিজেপি। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এই বিক্ষোভ সভাত মধ্যে দিয়ে তৃণমূল বিধায়ক অখিল গিরির কুশপুতুল দাহকরে সাংসদ নিজের হাতেই। এই কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপি সাংসদ জানিয়েছেন, তৃণমূলের মন্ত্রিসভার একজন মন্ত্রী দেশের রাষ্ট্রপতিকে যে ভাষায় মন্তব্য করেছেন তার তীব্র ধিক্কার জানাই আমরা। অবিলম্বে অখিল গিরিকে মন্ত্রিসভা এবং দল থেকে বহিষ্কার করতে হবে। না হলে আগামী দিনে সারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ভারতীয় জনতা পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *