আবদুল হাই,বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার হীড়বাঁধ থানার অন্তর্গত মলিয়ান অঞ্চলের লালবাজার গ্রামে বসবাস ছিল মৃদুলা কর্মকার এবং তার পরিবারের। হঠাৎই গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ, কুড়ুল দিয়ে মৃদুলা কর্মকার কে নৃশংস ভাবে হত্যা করলো তার ছেলে অনুপ কর্মকার। কি কারনে এই নৃশংস হত্যা তা নিয়ে রীতিমতন ধন্দে এলাকাবাসী তবে তাদের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই খুন।স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন অভিযুক্ত ঐ অনুপ কর্মকার মানসিক বিকারগ্রস্থ ছিলেন।পুরো বিষয়টি স্থানীয় হীড়বাঁধ থানায় খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহটিকে উদ্ধার করে আজ সকালে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতলে পাঠায়। ঠিক কি কারণে নৃশংস ভাবে মাকে খুন হতে হলো ছেলের হাতে তা খতিয়ে দেখছে হিড়বাঁধ থানার পুলিশ।শান্ত এই প্রান্তিক গ্রামে এই এই ধরনের হত্যাকাণ্ড প্রবল আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করেছে গ্রামবাসীদের মধ্যে, তারা রীতিমতো ভীত সন্তস্ত্র। তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।পুলিশ অভিযুক্ত অনুপ কর্মকারকে গ্রেফতার করে খাতড়া মহকুমা আদালতে তোলে।
নিজের সন্তানের হাতে নৃশংসভাবে খুন মা।












Leave a Reply