পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের ও ভূপতিনগর থানার পাঁউশি এলাকায় বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের ও ভূপতিনগর থানার পাঁউশি এলাকায় বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। স্থানীয় ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির সমর্থনে বিক্ষোভ মিছিল হচ্ছিল সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতি মিছিলে হামলা করে বলে অভিযোগ। এমনকি মিছিলকে লক্ষ্য করে বোমাবাজিও করা হয়। পাশাপাশি, কার্যত পুলিশের সামনে মুড়িমুড়কির মতো চলে গুলি ও বোমা এমনটাই অভিযোগ বিজেপির। যে কারণে বিজেপির কর্মী সমর্থকরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করে। স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা কার্যত মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের আকার ধারণ করে।
বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অভিযোগ, চিরাচরিত স্বভাব অনুযায়ী পুলিশের সামনেই বোম বন্দুক নিয়ে ফায়ারিং করছে তৃণমূল। আমার মাটি এখানে, আমাকে ভয় দেখালে কি করে চলবে। পুলিশের সামনেই এসব হচ্ছে এমনটাই অভিযোগ করলেন তিনি। ওদের পাশে মানুষ নেই কয়েকজন দুষ্কৃতী বোম বন্দুক নিয়ে দাপিয়ে বেড়ায়। এক প্রকার ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। পাশাপাশি স্থানীয় বিজেপি বিধায়ক পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন। এলাকায় ব্যাপক উত্তেজনা। এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *